ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর শহীদ শেখ কামালের জন্মদিন পালিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায়  শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন। শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান ,শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান আনিস, উপজেলা ভাইস চেয়ারম্যান  মাহতাব উদ্দিন ,  যুগ্ন আহবায়ক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ হুমায়ুন কবীর হিমু  ও সাধারণ সম্পাদক  পৌর আওয়ামী লীগ নুরে আলম মোল্লা প্রমুখ।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ।এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিনের তার জীবনের আত্মকাহিনী ও বীরত্বের নানা দিক এ বিষয়ে আলোচনা করা হয়।শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার মহকুমার টঙ্গী পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের১৫ আগস্টের কালো রাত্রে বিপথগামী একদল সেনা কর্মকর্তার বুলেটের মাত্র ২৬ বছর বয়সে তিনি শাহাদত বরণ করেন।এই দিনটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিকও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ  স্বাস্থ্য   সুরক্ষা বিধি মেনে কর্মসূচি গ্রহণ করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑